মৃতের ছেলে মোঃ শাহিন ঘড়ামির (৩২), বাশ্য: পিতা-মৃত ধলা মিয়া ঘড়ামি, সাং-ছোট চৌদ্দকানি, ০২ নং ওয়ার্ড, ইউপি-রতনদী তালতলী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। মৃত মোসাঃ আমেনা বেগম (৬৫) আমার মা। ০১ নং আসামী আমার সৎ পিতা (আপন চাচা)। আমার পিতার মৃত্যুর পরে আমার মা ০১ নং বিবাদী আমার চাচাকে বিবাহ করে। আসামীদের সাথে আমাদের বসত বাড়ীর জমি-জমা নিয়া দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছিল। উক্ত বিরোধের জের ধরিয়া আসামীরা আমার ও আমার পরিবারের ক্ষতিসাধন করার সুযোগ খুজিয়া -আসিতেছে। ঘটনার দিন ইং-১৬-১০-২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় সকল আসামীরা 'বে-আইনী জনতাবদ্ধে লাঠি-সোটা নিয়া ঘটনাস্থল গলাচিপা থানাধীন রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি ০২ নং ওয়ার্ডস্থ আমার বসত ঘরের সামনে উঠানে আমাদের সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করিয়া ঘর উত্তোলন করিবার চেষ্টা করে। ০১নং সাক্ষী আমার ভাই বাধা দিলে আসামীরা আমাদেরকে দড়ি দিয়া গাছের সাথে বাঁধিয়া এলোপাথারী মারপিট করিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। আমাদের ডাকচিৎকারে আমার মা মৃত মোসাঃ আমেনা বেগম (৬৫) সহ ১০ হইতে ১৫ জন এলাকাবাসি ও আমার অন্যান্য আত্যিও সজনরা আগাইয়া আসিলে আসামীরা তাহাদেরকেও এলোপাথারী মারপিট করিয়া তাহাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা রাখম করে। ০১ নং আসামী আমার মাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বুকে ঘুসি মারিলে আমার মা মাটিতে পড়ে যায়। তখন ০২ নং আসামী আমার মায়ের মৃত্যু নিশ্চত করার জন্য তাহার তলপেটে স্বজোড়ে লাথি মারিলে আমার মা ঘটনাস্থলে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমাদের ডাকচিৎকারে সাক্ষীরা সহ আশপাশের লোকজন আগাইয়া আসিলে সকল আসামীরা আমাদের খুন জথমের হুমকি ধামকি দিয়া চলিয়া যায়। পরবর্তীতে ০১ নং সাক্ষী আমার ভাই অন্যান্য সাক্ষী ও এলাকাবাসীদের সহায়তায় আমার মা মৃত মোসাঃ আমেনা বেগম (৬৫) কে অটোগাড়ী (বোরাক) যোগে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক আমার মাকে পরীক্ষা নীরিক্ষা শেষে মৃত ঘোষনা করে। পরে থানা পুলিশ হাসপাতালে আসিয়া আমার মায়ের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া পোষ্ট মর্টেম করার জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করে। ঘটনার বিষয়ে আমার নিকট আত্মীয় স্বজন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় গিয়ে এজাহার দায়ের করিতে বিলম্ব হইছি।
এ ঘঠনার পরিপেক্ষীতে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং- গলাচিপা থানার মামলা নং-০৬ তারিখ ১৬/১০/২০২৪
ধারা-১৪৩/৪৪৭/ ৩২৩/৩৪২/৩০২/৫০৬/৩৪ পি.সি
আসামীরা হলেন : ১। নশু ঘড়ামি (৬০), পিতা-মৃত আঃ মজিদ ঘড়ামি, ২। মোঃ আমিনুর মুন্সি(৫০), পিতা-মৃত কালু মুন্সি, ৩। মোঃ রিপন গড়ামি (৩২), পিতা-মোঃ নন্ড গড়ামি, ৪। মোঃ জাহাঙ্গীর ঘড়ামি (৫৫), পিতা-মৃত চাঁন মিয়া গড়ামি, ৫। মোঃ শানু গড়ামি (৬৫), পিতা-মৃত আঃ মজিদ ঘড়ামি, ৬। মোঃ আনোয়ার মুন্সি (৬০), পিতা-মৃত কালু মুন্সি, ৭। মোঃ মাসুম গড়ামি (২৫), পিতা-মোঃ কালা মিয়া ঘড়ামি, ৮। মোসাঃ নাজমা বেগম (৪৫), পিতা-মোঃ নশু ঘড়ামি, সর্ব সাং-ছোট চৌদ্দকানি, ০২ নং ওয়ার্ড, ইউপি-রতনদী তালতলী, থানা- গলাচিপা, জেলা-পটুয়াখালী সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।
এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্থানীয় সম্প্রদায়ের জন্য এর ফলাফল অত্যন্ত গুরুতর। আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত শুরু করবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে সচেতন হতে হবে। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
